সারাদেশ

ভোলায় ডায়রিয়ার প্রকোপ

নিজস্ব প্রতিনিধি, ভোলা : মৌসুম পরিবর্তনের সঙ্গে সঙ্গে জনগণের মধ্যে ডায়রিয়া রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সরা।

ইতোমধ্যে হাসপাতালে রোগীদের চাপ থাকায় বেশিরভাগ রোগীকে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। গরমে ডাইরিয়া থেকে সাবধান থাকতে খাবারের ব্যাপারে বেশি সতর্ক থাকতে বিশেষ করে শিশুদের বেশি যত্ন নিতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে গরমের প্রকোপ বেড়ে যাওয়ায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যবিভাগ।

সরেজমিনে ভোলা সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে, ডায়রিয়া আক্রান্ত রোগীদের ভিড়। প্রতিদিনিই এখানে গড়ে ৬০ থেকে ৭০ জন করে রোগী ভর্তি হলেও আজ তার প্রায় দ্বিগুন রোগী চিকিৎসারত আছেন।

গত ২৪ ঘণ্টায় ভোলা সদর হাসপাতাল ও ৬টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫৮ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ভোলা সদর হাসপাতালে চিকিৎসারত আছে ১৩৩ জন রোগী। এই ১৩৩ জন রোগীর মধ্যে ৪১ জন রয়েছে শিশু এবং বাকিরা প্রাপ্ত বয়স্ক।

ভোলা সদর হাসপাতালে ডায়েরি রোগীদের জন ১০টি শয্যা রয়েছে। গত এক সপ্তাহ ধরে রোগীর সংখা বাড়তে শুরু করেছে। গত কয়েক দিন ৬০-৭০ জন রোগী ভর্তি হলেও গত ২৪ ঘন্টায় তা দাঁড়িয়েছে প্রায় দেড়-শতাধিক। এদের মধ্যে নারী, শিশু ও মধ্য বয়স্কদের সংখ্যাই বেশি। ভোলার সদর হাসপাতালে মত অন্যান্য উপজেলায় ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

ডায়রিয়া ওয়ার্ডে মেঝেতে থাকা কুলসুম নামে রোগীর এক স্বজন জানান, গতকাল থেকে বাচ্চার ডায়রিয়া ও বমি দেখা দেয়। আজ সকালে দ্রুত হাসপাতালে নিয়ে এসছি, তার চিকিৎসা চলছে।

ভোলার পশ্চিম ইলিশার থেকে ডায়রিয়ার চিকিৎসা নিতে আশা নাইম (৪) মায়ের সাথে কথা হলে তিনি বলেন সকাল ১০টার সময় ভর্তি হইছি। সিট নাই নার্স স্যালাইন দিয়ে গেছে।

ডায়রিয়া রোগী রাকিব জানান, তিনি সদর উপজেলার রাজাপুর থেকে ডায়রিয়া আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।

সদর উপজেলার উওর দিঘলদী থেকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রাবেয়া বলেন, আমার ৬ বছরের মেয়ের ডায়েরি হয়েছে তাকে নিয়ে হাসপাতালে এসেছি। কিন্তু এখানে পর্যাপ্ত সিট না থাকায় মেঝেতে বসতে হয়েছে।

ভোলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাসরিন আক্তার বলেন, ডায়রিয়া রোগীদের চাপ বেশি থাকায় আমাদের চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এখানে ডায়রিয়ার ১০টি বেডে বর্তমানে রোগী আছেন ১৩৩ জন। আর আমদের নার্স রয়েছে মাত্র ২ জন। আমরা রোগীদের যথাসাধ্য চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।

ভোলার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম জানান, এপ্রিল মাসে ডায়রিয়া আক্রান্ত এটা স্বাভাবিক। এখন পর্যন্ত ভোলায় ডায়রিয়া আক্রান্ত সংখ্যা ঝুঁকিতে যায়নি। ডায়রিয়া রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত ওষুধ-স্যালাইন সরবরাহ রয়েছে। গরমের কারণে ডায়রিয়া বেড়েছে। তবে এর প্রকোপ তেমন বেশি নয়, আক্রান্ত নিয়ন্ত্রণে আছে।

সান নিউজ/এম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা