সারাদেশ

রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

এম.কামাল উদ্দিন, রাঙামাটি: রাঙামাটি শহরের আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন শিমুলতলী রাঙামাটি-চট্টগ্রাম সড়কের পাশে ১০ দোকান পুড়ে ছাই। রোববার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টায় শিমুলতলী সেলিমের চা দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস রাঙামাটি ইউনিট ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যদর্শীরা জানান, রাত সাড়ে ১০টায় আগুনের সূত্রপাত ঘটার সাথে সাথে বাতাসের তীব্রতায় আগুন চার দিকে ছড়িয়ে পড়ে। অন্যদিকে পানির জন্য আগুন দ্রুত নেভানো সম্ভব হয়নি। স্থানীয় লোক, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শিমুলতলী গ্রামের জনপ্রতিনিধি আবু বক্কর মিটু জানান, সেলিমের চা দোকানের চুলা থেকে আগুন বাতাস পেয়ে দ্রুত চার দিক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আসতে আসতে বাতাসের তীব্রতায় দোকানগুলো পড়ে যায়। তিনটি দোকান চালু ছিল। বাকি ৭টি দোকান বন্ধ ছিল। মূলত ৩টি দোকানের মালিক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিমুলতলী ব্যবসায়ী ও পুড়ে যাওয়া মুদি দোকানদার কাসেম জানান, তার পুঁজি যা ছিল সবই আগুনে পুড়ে গেছে। সে কিছুই বের করতে পারেনি। আগুনে পুড়ে সর্বহারা কাসেম এখন শূন্য হাতে বসে আছেন। এখন দরকার তার সার্বিক সহযোগিতা।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রতন নাথ জানান, ১০টি দোকান পুড়ে গেছে তবে ৭টি দোকান বন্ধ ছিল। ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপন করেছেন। প্রায় ৮-১০ লাখ টাকার মত ক্ষয়-ক্ষতি হতে পারে। আগুনের সূত্রপাত চুলা হতে বলে জানাগেছে।

সান নিউজ/কে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা