সারাদেশ

ফেন্সিডিলসহ মা ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিআরটিসি বাসে তল্লাশি চালিয়ে ৩৪ বোতল ফেন্সিডিলসহ মা ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বিআরটিসি বাসে এক নারী ভ্যানিটি ব্যাগে করে ফেন্সিডিল পরিবহন করছে এমন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানা পুলিশ শনিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় হরিপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বিআরটিসি বাসে তল্লাশি চালায়।

এ সময় জামেলা বেগম নামে এক যাত্রীর ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। ওই নারী যাত্রীবেশে ফেন্সিডিল নিয়ে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। আর মাদক হেফাজতে রাখায় ও পরিবহনের অভিযোগে মা ও ছেলেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা বাশবাড়ি নলদীঘি পাড়ার জবাইদুর রহমানের স্ত্রী জামেনা (৫০) এবং তার ছেলে জহুরুল ইসলাম নয়ন (৩০)।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

গ্রেফতারকৃতদের ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি খাইরুল ইসলাম ডন (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা