সারাদেশ

বরিশালে মাস্ক না পড়ায় ২৮ ব্যক্তিকে অর্থদণ্ড

খান রুবেল, বরিশাল : করোনা সংক্রামণ রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত ও “নো-মাস্ক, নো-সার্ভিস” বাস্তবায়নে বরিশালে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।

ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে শনিবার (৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ২৮ ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে তারা। এসময় তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে চার হাজার ৩৫০ টাকা আদায় করা হয়।

বরিশাল জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, ‘জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নির্দেশে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের নথুল্লাবাদ, চৌমাথা ও কাশীপুর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিছালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রাহাতুল ইসলাম ও আরাফাত হোসেন।

অভিযানকালে বাজারে আগত লোকেদের মাস্ক ব্যবহারে উৎসাহিতকরণ ও সামাজিক দূরত্ব রেখে চলাফেরা এবং মাস্ক ব্যতিত কোন প্রকার সেবা না পায় সে বিষয়টি নিশ্চিত করার জন্য বিভিন্ন দোকান মালিক ও ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করেন তারা।

পাশাপাশি বরিশাল জেলা প্রশাসন কর্তৃক প্রচারপত্র ‘নো-মাস্ক, নো-সার্ভিস’ লেখা সম্বলিত ফেন্টুন এবং দিনমজুর, খেটে খাওয়া মানুষদের মাস্ক ব্যবহারে উৎসাহিতকরণ ও ফ্রি মাস্ক বিতরণ করা হয়। একই সময় মাস্ক না পড়ে ঘোরাফেরা করার মাধ্যমে স্বাস্থ্যবিধি লংঘনের অপরাধে ২৮ ব্যক্তিকে চার হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা শেষে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জানান, ‘জনগণকে করোনার টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণের পাশাপাশি করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালনে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা