সারাদেশ

কুষ্টিয়ায় অবিবাহিত নারীরা পাচ্ছেন মাতৃত্বকালীন ভাতা  

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : মাতৃত্বকালীন ভাতা পাচ্ছেন অবিবাহিত নারীরা। সন্তান জন্ম না দিয়েও তুলছেন ভাতা। অনেকের সন্তান বড় হয়ে গেলেও জনপ্রতিনিধিদের হাত করে মোটা অংকের টাকার বিনিময়ে নাম তুলছেন মাতৃত্বকালীন ভাতায়। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে এমন অনিয়মের তথ্য মিলেছে। অবিবাহিত এবং ভাতা পাওয়ার অযোগ্য নারীরাই মাতৃত্বকালীন ভাতা তুলছেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীরা জানান, দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে মাতৃত্বকালীন ভাতার তালিকায় রয়েছেন অবিবাহিত নারী ও বড় বড় সন্তানের মায়েরাও। ভাতা পেতেও মোটা অংকের অর্থ দিতে হয়েছে। সন্তান নেই তবুও মিলেছে মাতৃত্বকালীন ভাতা। সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা না হয়েও অর্থ তুলছেন অনেকেই। একজনের ছবির স্থানে অন্যের ছবি ব্যবহার করে অর্থ আত্মসাৎ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এসবের পেছনে রয়েছেন ইউপি চেয়ারম্যান ও ভাতা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। তাদের যোগসাযোগে এমনটি হয়েছে বলে অভিযোগ করেন তারা। এতে গর্ভবতী দরিদ্র মায়েদের জন্য সরকারের নেওয়া এ উদ্যোগ প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এই ইউনিয়নেই দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচির আওতায় তিনবছর ধরে এমন নানান অনিয়ম চলছে।

বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস বলেন, এতে আমার কোনো দোষ নেই। অনিয়ম হয়েছে তবে তালিকা যাচায় বাচাইয়ে যারা দায়িত্বে ছিলেন তারায় এমনটি করেছেন। এর দায় আমার নয়।

কুষ্টিয়া জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস বলেন, এমন তথ্য প্রমাণিত হলে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিন আক্তার বলেন, দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমপি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা