সারাদেশ

আ.লীগ নিজেদের ব্যর্থতা ঢাকতেই অপরের কাঁধে দায় চাপাচ্ছে

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় জেলা আওয়ামী লীগ যে ব্যর্থতার পরিচয় দিয়েছে তার দায় এড়াতেই অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মাহমুদুল হক ভুইয়া।

শুক্রবার (২ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে তিনি লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, বিগত পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার কারণেই জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ তার বিরুদ্ধে হেফাজতের সহিংসতার সাথে জড়িত থাকার অভিযোগ আনছে।

তিনি আরো বলেন, ঘটনার আগের দিন জেলা আওয়ামী লীগের মিছিলের পেছন থেকে মাদ্রাসা ছাত্রদের লক্ষ্য করে যারা হামলা চালিয়েছিল তারা আওয়ামী লীগের অনুপ্রবেশকারী। তিনি হেফাজতের হরতাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।
তিনি আরো বলেন, এই ভাঙচুরের সাথে ছাত্রদল ও যুবদলের সম্পৃক্ততা রয়েছে। এছাড়াও সহিংসতার সাথে জড়িতদের ইসলামের শত্রু উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়ায় সংগঠিত ঘটনার জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, কৃষকলীগ নেতা ফরিদ উদ্দিন দুলাল, আতাউর রহমান জাকির প্রমুখ। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনি মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা