সারাদেশ

সৎমাকে কুপিয়ে হত্যা 

নিজস্ব প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার) : কক্সবাজারের উখিয়ায় সৎমাকে কুপিয়ে হত্যা করেছেন এক যুবক।

শুক্রবার (২ এপ্রিল) সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের আমিনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আনোয়ারা বেগম। ঘটনার পর থেকে সৎছেলে আলমগীর পলাতক রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আমিনপাড়া গ্রামের হোসেনের (প্রকাশ লম্বা হোসেন) দুই স্ত্রী ও সন্তানদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। শুক্রবার কথা কাটাকাটির একপর্যায়ে হোসেনের বড় স্ত্রীর সন্তান আলমগীর (২৫) তার সৎমা আনোয়ারা বেগমের মাথায় ধারাল দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর থেকে আলমগীর পলাতক।

এ বিষয়ে উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা