অপরাধ

দুই বোনের রহস্যজনক মৃত্যু সৎ মা আটক 

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় দুই বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের পাঁচালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- পাঁচালিয়া গ্রামের মো. শুকুর মৃধার মেয়ে সোয়া মনি (৯) ও তোয়া মনি (৭) । সোয়া ৩নং রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। আর তোয়া একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটনায় তাদের বাবা ও সৎ মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পাঁচালিয়া গ্রামের দুই শিশু অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় বাবা শুকুর মৃধা ও স্থানীয় লোকজন তাদের শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে সোয়া ও তোয়ার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের বাবা মো. শুকুর মৃধা (৪২) ও সৎ মা সূর্যমনিকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ভেদরগঞ্জ থানা পুলিশ।

নিহতদের চাচা সুমন মৃধা বলেন, আমার দুই ভাতিজিকে বিষ পান করিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হোক। ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রশিদুল বারী বলেন, ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে মর্গে নেয়া হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বলা যাবে- শিশুরা কীভাবে মারা গেল।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা