অপরাধ

রংপুরে হোটেল কক্ষে স্ত্রীর মরদেহ রেখে স্বামী পলাতক

নিজস্ব প্রতিনিধি রংপুর : রংপুর নগরীর স্টেশন এলাকার বসুন্ধরা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে আরজিনা খাতুন (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে হোটেল কক্ষের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজার মোহাম্মদ আলীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ মরদেহ উদ্ধারসহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে এক দম্পতি বসুন্ধরা আবাসিক হোটেলে যান। তারা তাদের নাম সাইফুল ইসলাম ও আরজিনা খাতুন এবং ঠিকানা দিনাজপুর জেলার বিরল উপজেলার ফারাক্কা বাঁধ এলাকায় বলে জানান। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের ৫ নম্বর কক্ষ ভাড়া নিয়ে রাত্রিযাপন করেন।

শুক্রবার সকালে সাইফুল ইসলাম রুমের বাইরে তালা দিয়ে স্টেশন এলাকায় যাওয়ার কথা বলে বের হয়ে যান। এরপর তিনি আর হোটেলে ফিরে আসেননি। দুপুর ১২টার পর হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা রুমের দরজায় নক করলেও কোনো সাড়াশব্দ না পেয়ে পেছনের ভেন্টিলেটর দিয়ে বিছানায় ওই নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ গিয়ে রুমের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে সিআইডি ও পিবিআইয়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে। তবে তারা স্বামী-স্ত্রী কি-না এবং তাদের বাড়ির ঠিকানা সঠিক কি-না সার্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, এ ঘটনায় হোটেল ম্যানেজার মোহাম্মদ আলী ও হোটেলের মালিকপক্ষের লোক শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মূল আসামি সাইফুল ইসলামকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা