সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় আলামত সংগ্রহে সিআইডি

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় আলামত সংগ্রহে সিআইডি বিভিন্ন স্থানে হেফাজতে ইসলাম ও মাদরাসা ছাত্রদের তাণ্ডবের ঘটনাস্থলগুলো থেকে আলামত সংগ্রহ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) টিম।

বুধবার (৩১ মার্চ) বিকেলে সিআইডির ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গত ২৯ ও ৩০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল ও আশুগঞ্জ উপজেলার ৩৮টি ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করছে সিআইডির ক্রাইমসিন ও ফরেনসিক টিম। সংগৃহীত আলামতগুলো সিআইডির নিজস্ব ল্যাবে পরীক্ষা করা হবে। পরবর্তীতে মামলার তদন্ত কাজে সহায়তার জন্য পরীক্ষার রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে দেয়া হবে।

এছাড়াও সিআইডির বিশেষায়িত টিম গুরুত্বপূর্ণ ২৬টি স্থানের ভিডিও চিত্র ধারণ করেছে, যার মাধ্যমে বিক্ষোভকারীদের করা ধ্বংসযজ্ঞের চিত্র ফুটে উঠবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে সিআইডির ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার (এসপি) মো. শাহারিয়ার রহমান বলেন, আমরা এরই মধ্যে আমাদের কার্যক্রম শুরু করেছি। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতগুলো আদালতের অনুমতি নিয়ে পরীক্ষা করা হবে। পরীক্ষা করে পেট্রোল অথবা অন্যকিছু দিয়ে পোড়ানো হয়েছে কি-না সেটি বরে করা হবে। পরবর্তীতে পরীক্ষার রিপোর্ট মামলার তদন্ত কাজে সহায়তার জন্য তদন্তকারী কর্মকর্তাকে দেয়া হবে।’

উল্লেখ্য, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী ও মাদরাসাছাত্ররা। এ সময় পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ বেশ কয়েকটি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় নিহত হয় ৯ জন।


সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা