সারাদেশ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন

মাসুম লুমেন, গাইবান্ধা: গাইবান্ধায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৩১ মার্চ) গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফুলহার গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার নিহত জাহাঙ্গীর (৪০) এর শ্যালক সবুজ মিয়া বাদী হয়ে ৮ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় অভিযুক্ত চারজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, ছোট ভাই ইলিয়াস (৩৫), তার স্ত্রী আলেয়া বেগম (২৫), বোন রুমি বেগম (৩০) ও মা সুফিয়া বেগম(৫০)।

মামলা সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফুলহার (মজিদপাড়া) গ্রামের ইউনুস আলীর ছেলে জাহাঙ্গীর ও ইলিয়াসের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

বুধবার (৩১ মার্চ) বিকাল ৪টার দিকে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ছোট ভাই ইলিয়াস ও তার লোকজন বড় ভাই জাহাঙ্গীরকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে গুরুতর আহত হন তিনি। এসময় প্রতিবেশীরা জাহাঙ্গীরকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ৯টার দিকে মারা যান জাহাঙ্গীর।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা