সারাদেশ

জামিনে এসেই হামলা-ভাঙচুর, আহত ১০

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও এলাকায় সমর আলী হত্যা মামলার আসামিরা জামিনে এসেই বাদির বাড়িতে হামলা করেছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরের দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দশ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

নিহতের ছোট ভাই আব্দুল আলী বলেন, হত্যার মাত্র কয়েকদিন মধ্যে জামিনে এসেই আসামিরা মামলা তুলে নেয়ার হুমকি দেয়। এ ঘটনায় আসামি আলেক, রাজু, সুমন, মোতালেব, মোশারফ, শাহআলম, শহিদুল্লাহ, হাসমত উল্লাহ, লিটন, সাদেক, সাকিল, আল আমিন, হৃদয়, সিয়াম, রাব্বি, নয়ন, নাঈম, মাহফুজ, সুজন, মোশারফসহ সঙ্গবদ্ধভাবে আসামিরা আমাদের বাড়িঘরে ভাঙচুর চালায়। আসামিরা অকথ্য ভাষায় গালিগালাজ করে। ভাই হত্যার বিচার দাবি করে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ ব্যাপারে সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে অবগত হয়ে উক্ত এলাকায় পুলিশ মোতায়েন করেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা