সারাদেশ

গণমাধ্যমকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রেজাউল করিম, সিরাজগঞ্জ: ব্রাক্ষ্মণবাড়িয়া প্রেসক্লাবে আগুন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমকর্মীদের ওপর হেফাজতে ইসলামের হামলা, গণমাধ্যমের গাড়ি ভাঙচুরসহ দেশব্যাপি হেফাজতে ইসলামের নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে গণমাধ্যমকর্মীরা।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের মুজিব সড়কে ঘণ্টাব্যাপি মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এসকল ঘটনার প্রতিবাদে ও দোষিদের বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদিকা ড. জান্নাত আরা হেনরি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা আসাদ উদ্দিন পবলু, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবু, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, এনায়েতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লা জেলা বাসদের সমন্বয়ক নবকুমার কর্মকারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা