সারাদেশ

মহাসড়ক থেকে চার ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: ডিবি পুলিশ পরিচয়ে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ও মহাসড়কে ডাকাতিসহ নানা অপরাধমূলক কাজের সাথে জড়িত ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাশপুর ব্রীজের উপর দাঁড়িয়ে থাকা অবস্থায় এই ৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে রামদা, ছোড়াসহ দেশীয় বিভিন্ন অস্ত্র ও মহাসড়কে ডাকাতি করা টাকা, মোবাইল এবং ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- বরগুনা জেলার তালতলী উপজেলার বেতিপাড়া গ্রামের কাদের প্যাদার ছেলে একিন ওরফে সুমন প্যাদা (২৮), একই উপজেলার ঠংপাড়া গ্রামের দেনছেড় আলী হাওলাদারের ছেলে নুর মোহাম্মদ (২৮), বরগুনা জেলা সদরের ডিকেপি রোডের ওয়াজেদ খানের ছেলে জাহাঙ্গীর খান (৪৫) এবং বরগুনা সদর উপজেলার শিয়ালিয়া গ্রামের নুরুল ইসলাম সিকদারের ছেলে মো. সেলিম সিকদার (৩৫)।

গোপালগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘবদ্ধ একটি ডাকাত দল দীর্ঘদিন ধরে ঢাকা-খুলনা মহাসড়কসহ বিভিন্ন মহাসড়ক ও সড়কে ডিবি পুলিশের পরিচয় দিয়ে রাস্তায় ফাঁকা জায়গাতে অবস্থান নিয়ে সড়কে চলাচলকারী লোকজনের কাছ থেকে টাকা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় খুন, ডাকাতিসহ একাধিক অপরাধমূলক কাজ করার অভিযোগ রয়েছে। গোপালগঞ্জ সদর থানায় তাদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা করা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

সান নিউজ/বিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা