সারাদেশ

ঈশ্বরদীতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা 

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার ঈশ্বরদীতে গলা কেটে আনোয়ারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩১ মার্চ) দিনের বেলায় কোনো এক সময় এ ঘটনা ঘটে।

সন্ধ্যা সাতটার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আনোয়ারা ঈশ্বরদী পৌর সদরের চারা বটতলা স্কুলপাড়া মহল্লার মো. হাবিবুর রহমানের স্ত্রী।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, আনোয়ারা বেগমের তিন ছেলে ও দুই মেয়ে চাকরি ও ব্যবসার সুবাদে ঢাকায় বসবাস করেন। বাড়িতে ওই বৃদ্ধা একাই থাকতেন। তার স্বামী প্যারালাইজড হয়ে দীর্ঘদিন ঘরে শয্যাশায়ী। বৃদ্ধার এক ছেলে বুধবার সকালে থেকে তার মায়ের সাথে কথা বলার জন্য ফোন করে সাড়া পাচ্ছিলেন না। পরে তার এক বন্ধুকে বাড়িতে খোঁজ নিতে বলে। সেই বন্ধু সন্ধ্যার পর ওই বাড়িতে গিয়ে দরজা তালাবদ্ধ পেয়ে জানালা দিয়ে ভেতরে উঁকি দিয়ে দেখেন বৃদ্ধার রক্তাক্ত লাশ পড়ে আছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং থানায় জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ওসি আরো জানান, বুধবার দিনের বেলার কোনো এক সময় দুর্বৃত্তরা বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে। তবে কারা কি কারণে তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে।


সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা