মোরেলগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইক আরোহী নিহত
সারাদেশ

মোরেলগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইক আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ইমা পরিবহনের একটি বাসের ধাক্কায় রুস্তম শিকদার (৬০) নামে এক ইজিবাইক আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের উপজেলার জোকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ইজিবাইকচালক রানা (২৬) ও নিহত রুস্তমের স্ত্রী ফিরোজা বেগম (৫০) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহত রুস্তম শিকদার উপজেলার চিংড়াখালী ইউনিয়নের দক্ষিণ নারকেল বাড়িয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার স্থলে রাস্তার পাশেই ইট রাখা ছিলো। ধারণা করা হচ্ছে ইটের স্তূপের কারণে ইজিবাইকটিকে দেখতে পায়নি পরিবহন চালক। ফলে এ দুর্ঘটনা ঘটেছে।

মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, চিংড়াখালী থেকে স্ত্রীসহ ইজিবাইকযোগে মোরেলগঞ্জ যাচ্ছিলেন রুস্তম শিকদার। পথে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের জোকা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইমা পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুস্তমের মৃত্যু হয়। এ সময় রুস্তমের স্ত্রী ফিরোজা ও ইজিবাইকচালক রানা গুরুতর আহত হয়।

খবর পেয়ে পুলিশ রুস্তমের মরদেহ ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা