সারাদেশ

৩ পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

খাগড়াছড়ি ও রাঙ্গামাটি : করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তিনি পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সকল পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে পরবর্তী ১৪ দিনের জন্য এই নির্দেশনা জারি করেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন।

খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, সারাদেশে হঠাৎ করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। প্রকোপ ঠেকাতে গতকাল জেলায় ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু পর্যটক ঠেকানো না গেলে করোনাভাইরাসের সংক্রমণ জেলায় বেড়ে যাবে। এই আশঙ্কা থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি ভালো হলে আবারও পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হবে।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে দুই সপ্তাহের জন্য অন্তর্বতীকালিন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় তা বাড়তে পারে।

একইসঙ্গে প্রতিদিন রাত আটটায় জেলার সকল দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট বন্ধ, গণপরিবহনে সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহন, হোটেল মোটেলে অর্ধেক টেবিল চেয়ার তুলে রেখে ভোক্তাদের সেবা প্রদান, আবাসিক হোটেল বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। সংক্রমণ রোধে ১লা এপ্রিল থেকে আগামী ২ সপ্তাহের জন্য বান্দরবান জেলার সবগুলো পর্যটন স্পট বন্ধ ঘোষণা করা হয়েছে। আবাসিক হোটেলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে দুই সপ্তাহ পর পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা