সারাদেশ

৪ জেলায় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : করোনা সংক্রমণ প্রতিরোধে কক্সবাজার এবং তিনটি পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পর্যটনসহ সব ধরনের বিনোদন কেন্দ্রে লোকজন সমাগম নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া বিয়ে ও পারিবারিক অনুষ্ঠানসহ যাবতীয় সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বিকাল ৫টায় রাঙামাটি জেলা প্রশাসনের এক জরুরি সভায় এসব নির্দেশনা ঘোষণা করেছেন, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এ সময় সিভিল সার্জনসহ পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের সামাজিক নেতা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, সারা দেশের সঙ্গে কক্সবাজারসহ তিন পার্বত্য জেলায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে। প্রতিরোধে কঠোর ও দায়িত্বশীল না হলে পরিস্থিতি ভয়াবহ আকারে রূপ নিতে পারে। তাই সরকারের আদেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ চার জেলায় যাবতীয় পর্যটন কেন্দ্র এবং বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। একই সঙ্গে বিয়ে ও পারিবারিক অনুষ্ঠানসহ যাবতীয় সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কেন্দ্র ও অনুষ্ঠানে লোক সমাগম সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। রাঙামাটিসহ এ চার জেলায় ইতিমধ্যে শুরু হওয়া যে কোনো মেলা ও সামাজিক অনুষ্ঠান বুধবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। যাবতীয় সভা, সেমিনার, প্রশিক্ষণ বন্ধ রাখতে হবে।

জেলা প্রশাসক বলেন, যে কোনো যানবাহনে যাত্রী পরিবহন এবং হোটেল রেস্তোরাঁয় ৫০ ভাগ সমাগম নিশ্চিত রাখতে হবে। ওষুধের দোকান ব্যতীত অন্য সব দোকান রাত ৮টায় বন্ধ করতে হবে। করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আবশ্যিকভাবে মাস্ক পরতে হবে। অযথা কোথাও অযথা আড্ডা না জমানোর জন্য নির্দেশনা দেন জেলা প্রশাসক।

সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, রাঙামাটিতে করোনা সংক্রমণ ঊর্ধ্বগতির মধ্যে। এ মুহূর্তে কঠোর না হলে ভবিষ্যতে মহাবিপদ আসতে পারে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা