সারাদেশ

বিকালে অপহরণ রাতে উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক শিশু অপহরণের পর রাতেই শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। এ অপরাধে পুলিশ পাঁচজনকে আটক করেছে।

বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় দিকে উপজেলার আনন্দধাম এলাকার অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

অপহৃত শিশু কাজী আব্দুল আজিজ ওই এলাকার দন্ত চিকিৎসক কাজী সজীবের একমাত্র ছেলে।

বুধবার বিকেলে আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ায় বাড়ির সামনে থেকে শিশুটিকে অপহরণ করা হয়।

কাজী সজীব জানান, বন্ধুদের সঙ্গে বাড়ির সামনে খেলছিল। সন্ধ্যায় ছেলেকে বাড়ি ফিরতে না দেখে অনেক খোঁজাখুঁজির পর রাতেই আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করি। এরপর রাত ১০টার দিকে মোবাইল ফোনে কল দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। টাকা না দিলে আমার ছেলেকে হত্যা করার হুঁমকিও দেয় তারা।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, শিশুটির বাবার লিখিত অভিযোগের পর অভিযান শুরু করে পুলিশ। শহরের বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হয়। সারা রাত অভিযানের পর মধ্যরাত সাড়ে ৩টার দিকে আনন্দধাম এলাকার একটি বাড়ি থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। সেইসাথে অপহরণের মূল পরিকল্পনাকারী সজীবের চাচাতো ভাই কাজী সুমনসহ পাঁচজনকে আটক করা হয়।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা