সারাদেশ

সিলেটে বাসের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের দক্ষিণ সুরমায় বাসের ধাক্কায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বিশ্বনাথের পূর্ব চানশী কাঁপন গ্রামের চেরাগ আলীর স্ত্রী রাহেলা বেগম (৫০), তার মেয়ে কামরুন নাহার শিপা (২২) ও ওসমানীনগরের কুরুয়ার অজগর আলীর ছেলে অটোরিকশাচালক শামিম মিয়া ( ৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাস সিলেট আসার পথে লালাবাজার স্কুল অ্যান্ড কলেজের সামনে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তিন জন নিহত হন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এক/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা