সারাদেশ

ভোলায় মাস্ক না পরায় ১৮ জনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, ভোলা : দিন দিন বেড়েই চলেছে করোনার প্রাদুর্ভাব। এ জন্য প্রশাসনকে নিতে হচ্ছে নানা পদক্ষেপ। এই ধারাবাহিকতায় ভোলায় মাস্ক না পরায় ১৮ জনকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ মার্চ ) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আব্দুল্লাহ খান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক না পরায় দণ্ডবিধি ১৮৬০/২৬৯ ধারা মতে ১৮ জনকে ৪৯০০ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাদের প্রত্যেককে মাস্ক কিনে তা পরিধান করানো হয়।

স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করা এবং মাস্ক পরিধান না করায় দায়ী ব্যক্তিদের জরিমানা করা হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আব্দুল্লাহ খান।

তিনি বলেন, সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভোলা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সর্বসাধারণের মাস্ক পরিধান নিশ্চিত করতে প্রশাসন মাঠে থাকবে বলেও জানান তিনি।

সান নিউজ/এএইচটি/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা