সারাদেশ

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রাম ব্যূরো : চট্টগ্রামের রাউজান উপজেলার দমদমা এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- রাঙ্গুনিয়া সরফভাটা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. আবুল কালামের ছেলে মো. শাহাজাহান (৩৩), নোয়াখালীর হাতিয়া থানার চরফকিরা গ্রামের মৃত দেলু মাঝির ছেলে মো. সিরাজ (৫৫) ও নগরীর মোহরা এলাকার মৃত শাহ আলমের ছেলে মোরশেদ (৪০) ও আলমগীর।

তিনি জানান, সড়কের রাঙ্গুনিয়ামুখী একটি সিএনজিচালিত যাত্রীবাহী অটোরিকশার (চট্টগ্রাম-থ-১২-৮৫২৮) সঙ্গে শহরমুখী বালুবাহী ট্রাকের (চট্টগ্রাম-ড ১১-২২৩৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশার ভেতর দুইজন ও সড়কের ওপর দুইজনের লাশ পাওয়া যায়।

আনোয়ার হোসেন শামীম বলেন, ট্রাকে গান বাজছিল। ধারণা করা হচ্ছে চালক গান শুনতে শুনতে ঘুম চোখে ট্রাক চালানোর কারণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা