সারাদেশ

১৮ হাজার ৮১৬ হাতে তৈরি হলো বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মানব লোগো

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল এক মানব লোগো প্রদর্শিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ১ লাখ ৫৮ হাজার স্কয়ার ফুট জায়গাজুড়ে মানব লোগোটি প্রদর্শিত হয়।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার রজত জয়ন্তী পালন উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের গত ৭ মার্চ থেকে ৯ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এরই অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু উদ্যানে মানব লোগোটি প্রদর্শন করা হয়।

মঙ্গলবার বিকেলে ৯ হাজার ৪০৮ জন মানুষ অর্থ্যাৎ ১৮ হাজার ৮১৬ হাতে পিভিসি কাঠের ফ্রেমে যুক্ত করে ফুটিয়ে তোলা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি। যার ডানপাশে লেখা ছিল মুজিব শতবর্ষ। আয়োজকদের দাবি, প্রদর্শিত এ মানব লোগোটি বিশ্বের সর্ববৃহৎ মানব লোগো। এ লোগো প্রদর্শন করতে ১ মাস ধরে চলে প্রস্তুতি।

লোগো প্রদর্শন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, বিশ্বের সর্ববৃহৎ লোগো হিসেবে বরিশালের এ প্রদর্শনী গিনেজ বুকে স্থান পাবে। সিটি কর্পোরেশনের কাউন্সিলরসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং হাজার হাজার দর্শক বঙ্গবন্ধু উদ্যানে উপস্থিত হয়ে এ প্রদর্শনী উপভোগ করেন।

আয়োজকরা জানিয়েছেন, বঙ্গবন্ধুকে নিয়ে মানব লোগোর দৈঘ্য ছিল ১ হাজার ৩৫০ ফুট এবং প্রস্থ ছিল ১ হাজার ৮০০ ফুট। বঙ্গবন্ধুর চশমার ফ্রেম করা হয়েছে ২ হাজার ৪০০ স্কয়ার ফুট জায়গাজুড়ে। তার বাম গালের তিলক করা হয়েছে ৪৮ স্কয়ার ফুট এবং মুজিব কোট ছিল ১ হাজার ৯২০ স্কয়ার ফুট জায়গাজুড়ে।

আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের লোকজন এই লোগো প্রদর্শনে অংশগ্রহণ করেন। এর আগে ঢাকায় ১ লাখ ৭ হাজার স্কয়ার ফুটের মানব লোগো প্রদর্শন করেছিল রবি’র সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা