সারাদেশ

গোবিন্দগঞ্জে আগুন, অর্ধ কোটি টাকার মালামাল ভস্মীভূত

মাসুম লুমেন, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে অগ্নিকাণ্ডে দুটি কোমল পানীয় গোডাউন ও একটি সিসি টিভি ডিট্রিবিউটরের মালামাল পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার মহিলা কলেজের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ ফার্য়ার সার্ভিস এর স্টেশন অফিসার আরিফ আনোয়ার। তিনি জানান, ঘটনাস্থলে সাথে সাথেই টিম পাঠানো হয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

তিনি আরও বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় অরিয়ান ট্রেডার্স, হিরো প্যালেস ও নাহিদ সিকিউরিটি টেকনোলজি নামে তিনটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। অরিয়ান ও হিরো প্যালেসের গোডাউনে ছিল কোমল পানি, বিস্কুট, সেমাই, ও কোল্ড ড্রিংকস। এছাড়া নাহিদ সিকিউরিটি টেকনোলজি প্রতিষ্ঠানটিতে ছিল সিসি ক্যামেরা ও মনিটর।

তবে তাৎক্ষণিকভাবে আগুনে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা নিশ্চিত করতে পারেননি স্টেশন অফিসার আরিফ আনোয়ার।

ক্ষতিগ্রস্ত অরিয়ান ট্রেডার্সের মালিক সাইফুল ইসলাম জানান, তার গোডাউনে কোম্পানির কোমল পানি, বিস্কুট, সেমাই, ও কোল্ড ড্রিংকসসহ বিভিন্ন মালামাল সংরক্ষিত ছিল। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তার প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

নাহিদ সিকিউরিটি টেকনোলজি প্রতিষ্ঠানটির মালিক মেহেদী হাসান নয়ন বলেন, ‘আমার দোকানে সিসি টিভি ক্যামেরা ও মনিটর ছিল। আগুনে দোকানের সব পুড়েছে। এতে আমার ক্ষতি হয়েছে প্রায় ১২ লক্ষাধিক টাকা।

হিরো প্যালেসের মালিক আসাদুজ্জামান হিরু জানান, কোম্পানির কোমল পানি, সেমাই, বিস্কুট ও কোল্ড ডিংকস পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে তার ক্ষতি সাধন হয়েছে প্রায় ২০ লক্ষাধিক টাকা।

খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে আসেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা নিবার্হী কর্মকতা আবু সাইদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা জহিরুল ইসলাম, কৃষিবিদ আব্দুল্লাহ আল-হাসান চৌধুরী লিটন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম, পৌরসভার প্যানেল মেয়র শাহিন আকন্দ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা