সারাদেশ

ট্রাকে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চালক ও সহকারীর

রাজবাড়ী প্রতিনিধি: ট্রেনের ধাক্কায় রাজবাড়িতে একটি ট্রাক চুরমার হয়ে গেছে। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন ট্রাকটির চালক ও হেলপার। আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার বিকাল ৩টার দিকে সদর উপজেলার বসন্তপুর স্টেশন বাজার সংলগ্ন কামাল মিয়ার ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজবাড়ী সদরের খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের ইউছুফ শেখের ছেলে পলাশ শেখ এবং সরদারপাড়া গ্রামের দুলালের ছেলে মিলন। পলাশ শেখ দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালক আর মিলন তার সহকারী। আহত ব্যক্তির নামপরিচয় জানা যায়নি। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বিকালে বসন্তপুর স্টেশন বাজার সংলগ্ন কামাল মিয়ার ইটভাটায় মাটি ফেলে রেললাইন পার হচ্ছিল একটি ট্রাক। এ সময় ট্রাকটিকে ধাক্কা দেয় রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এতে ট্রাকটির চালক- তার সহকারী এবং এক পথচারী আহত হয়। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ও সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল কর্তৃপক্ষ ট্রাকের মালিক ও ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা