সারাদেশ

হবিগঞ্জে কালবৈশাখী ঝড়ে অন্ধকারে ২০ লাখ মানুষ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : মাত্র ১৫ মিনিটের কালবৈশাখী ঝড় ও আধাঘণ্টার বৃষ্টিতে হবিগঞ্জের নয়টি উপজেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিদ্যুৎহীন হয়ে অন্ধকারে সাড়ে ২০ লাখ মানুষ।

মঙ্গলবার (৩০ মার্চ) রাত সাড়ে দশটার দিকে হবিগঞ্জের অধিকাংশ এলাকায় ঝড় ও বৃষ্টির সঙ্গে ধমকা হওয়া বয়ে গেছে। এতে বিদ্যুতের অসংখ্য খুঁটি ভেঙ্গে পড়েছে; এমনকি অনেকের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, প্রায় ১৫ মিনিটের মতো বিধংসী ঝড় হয়। যদিও পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় ঘণ্টাখানেক সময় লাগে। এরপর হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে আরও কিছুক্ষণ। ঝড়ের তোপে অনেক এলাকার গাছ ভেঙে পড়েছে। বিভিন্ন এলাকায় ছোট-বড় বিলবোর্ডও খসে রাস্তায় এসে পৌঁছেছে। বেশিরভাগ রাস্তায় গাছের ছোট-ছোট ডাল-পাতা পড়ে রয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, জেলায় কমপক্ষে ২০টি স্থানে বিদ্যুতের খুটি ভেঙ্গে পড়েছে। একটি স্থানে ট্রান্সফরমারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পুরো জেলায়ই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মজিদ বলেন, ঝড় বন্ধ হওয়ার পর পরই লাইন মেরামতের কাজ শুরু হয়েছে। সংযোগ চালু না করার জন্য অনেক গ্রাহক ফোন করেছেন। তবে কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না।

রাত সোয়া এগারোটায় শুধু মাধবপুর উপজেলার দুইটি সাব স্টেশন চালু হয়েছে বলেও জানিয়েছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা