সারাদেশ

সূর্যমুখী ফুল দৃষ্টি কেড়েছে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের

স্বপন দেব, মৌলভীবাজার : বৈশ্বিক করোনার কারণে যখন এক বছর উপরেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ঠিক এই সময়টাকে কাজে লাগিয়ে দৃষ্টিনন্দন কেড়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আম্বিয়া কিন্ডার গার্ডেন স্কুল ও হাফিজিয়া মাদ্রার শিক্ষক-শিক্ষার্থীরা। এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশে কমলগঞ্জের আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাবিয়া খাতুন সূর্যমুখী ফুলের বাগান করেছেন। এতে একদিকে যেমন স্কুল এর সৌন্দর্য বেড়েছে পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ্য মানসিকতা বিকাশে এই ফুলের বাগান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্কুল কর্তৃপক্ষ।

এই উদ্যোগটি ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে। প্রতিদিন আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সৌন্দর্য পিপাসু মানুষ এই বাগান পরিদর্শন করতে আসে এবং তারা তাদের মোবাইল ফোনে সেলফি ও ভিডিও করে রাখছেন টিকটক করার জন্য। আবার অনেকেই তাদের শিক্ষা প্রতিষ্ঠানে সূর্যমুখী ফুলের এমন বাগান করার আগ্রহ প্রকাশ করেছেন। সব মিলিয়ে এই সূর্যমুখী বাগানকে ঘিরে ভালো লাগার একটা ক্ষেত্র তৈরি হয়েছে।

সূর্যমুখীর বাগান দেখতে আসা বিভিন্ন শিক্ষার্থীরা বলেন, স্কুলের পাশেই মাঠে সুন্দর একটি সূর্যমুখী ফুলের বাগান করা হয়েছে। বিষয়টি ভেবেই ভালো লাগছে। এমন মনোমুগ্ধকর পরিবেশে ঘুরতে কার না মন চায়। তাইতো আমরা কয়েকবার এই সূর্যমুখী ফুলের বাগান দেখতে আসছি। এমন উদ্যোগের জন্য স্কুল ও মাদ্রাসা কর্তৃপক্ষ ধন্যবাদ পাওয়ার যোগ্য।

ঘুরতে আশা মৌসুমী মিকি মৌ বলেন, আমি প্রায় ১০ বছর ধরে কমলগঞ্জে বসবাস করছি। আমার মূল বাড়ি ঢাকাতে। আমি এখন কমলগঞ্জে থাকি, আমার মেয়ে তাদের স্কুলে পড়াশোনা করে। আর এই স্কুলের পাশেই এমন উদ্যোগ নেওয়াতে আমার খুব খুশি। তাছাড়া, সূর্য যখন যেদিকে হেলে যায়, সূর্যমুখী ফুলও সেদিকে হেলে থাকে, যা দেখে অনেকেই মুগ্ধ হয়ে চেয়ে থাকে আর সেলফি ওঠাতে ব্যস্ত সময় পার করছি এখানে দেখতে এসে।

আম্বিয়া কিন্ডার গার্ডেন স্কুল শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, এই ফুলের বাগানটি একদিনে হয়নি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অনেক পরিশ্রম করে এটাকে গড়ে তুলেছেন। শিক্ষকরা যাতে সুন্দর পরিবেশে ক্লাস নিতে পারেন এবং শিক্ষার্থীরা যেন মনোরম পরিবেশে ক্লাস করতে পারে এই উদ্দেশ্যেই সূর্যমুখী ফুলের বাগানটি করা হয়েছে।

কমলগঞ্জের আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও উপজেলা সুজন এর সাধারণ সম্পাদক রাবিয়া খাতুন বলেন, তিনি উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এই সূর্যমুখী ফুলের উৎপাদন করেছেন। কমলগঞ্জে সর্বপ্রথম দুজন এমন উদ্যোগে গ্রহণ করে, তার মাঝে তিনি একজন। প্রায় ২০ শতক জায়গায় তিনি এই ফুল চাষ করেছেন।

সূর্যমুখী ফুলের বাগান করার কারণ জানতে গেলে তিনি বলেন, আসলে এটা আমার নিজের উদ্যোগে করেছি। সূর্যমুখীর কান্ড জ্বালানি হিসেবে ব্যবহার ও বিক্রি করা যাবে। যা থেকে বাড়তি একটা লাভ মিলবে। তাছাড়া এটি চাষে তেমন কোনো ঝামেলা নেই। শুধু দুটি সেচ দিলে এবং ফুলগুলো একটু পর্যবেক্ষণ করলেই হলো। এই ফুলের বাগান করাতে ৩ ধরনের লাভ হচ্ছে। যেমন মধু সংগ্রহ করা যায়, তেল তৈরী করা যায়। তাছাড়া স্বল্প আয়ে বিরাট লাভবান হওয়া যায়।

তিনি আরো বলেন, মানুষ যাতে করে বাড়ির পাশে যেকোন জায়গায় এমন সূর্যমুখী ফুলের বাগান করতে পারে। সেটাতে অনেক লাভও আছে তা মানুষ আসলে দেখিয়ে দিচ্ছেন। মানুষকে উৎসাহ দেওয়াই হচ্ছে উনার কাজ। যাতে করে বেকার না ঘুরে এমন উদ্যোগ সবাই নিতে পারে বলে তিনি মনে করেন।

কমলগঞ্জ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ ও আম্বিয়া কিন্ডার গার্ডেন স্কুল ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হেলাল উদ্দিন বলেন, আমার সহধর্মিনী সহকারী অধ্যাপক রাবিয়া খাতুন উনার নিজ উদ্যোগে এই ফুল বাগানটি করেছেন। করোনাকালে কলেজ বন্ধ থাকায় স্কুলের পাশে মাঠের এক কোনে ২০ শতক জমিতে সূর্যমুখী ফুল বাগান করেছেন। এখন এই সূর্যমুখী ফুলের বাগান পরিপূর্ণতা লাভ করেছে। এই বাগানটি স্কুল ও মাদ্রাসার সৌন্দর্য্য বৃদ্ধির পাশাপাশি এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। এখন প্রতিদিনই সূর্যমুখী ফুল দেখতে বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা আসছেন।

সান নিউজ/এসকেডি/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা