সারাদেশ

জনতার কাঠগড়ায় গাজীপুর ৩ আসনের সাংসদ

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : সংসদ সদস্য নির্বাচিত হওয়ার দুই বছর তিন মাসের কাছাকাছি এসে তৃণমূলে জবাবদিহিতার ব্যতিক্রমী উদ্যোগ নিলেন গাজীপুর ৩ আসনের সাংসদ মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি। সংসদ সদস্য হওয়ার আগে টানা কয়েক বছর গাজীপুর-৩ আসন জুড়ে গ্রাম পর্যায়ে ব্যতিক্রম উঠান বৈঠক করে ব্যাপক সাড়া ফেলেছিলেন মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। একাদশ সংসদ নির্বাচনে প্রথমবার দলের মনোনয়ন পেয়ে নির্বাচনী শেষ জনসভায় ঘোষণা দিয়েছিলেন, ‘আজ থেকে গাজীপুর-৩ আসনটিই আমার পরিবার’।

এবার সেই ঘোষণাকৃত পরিবারটির (গাজীপুর ৩) পাওয়া না-পাওয়াসহ মনের কথা জানতে ব্যতিক্রমী আরেক উদ্যোগ নিলেন তিনি। তৃণমূল সমন্বয় সভা মুখোমুখি দাঁড়িয়ে জনতার কথা শুনতে চাই-বলতে চাই অনুষ্ঠানের মাধ্যমে দাঁড়ালেন জনতার কাঠগড়ায়।

কৃষক, শ্রমিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রশ্নের জবাব দেন এ সংসদ সদস্য। সোমবার (২২ মার্চ ) শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের গাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে প্রথম তৃণমূল সমন্বয় সভা।

গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহিদুল্লাহ্ শহিদের সঞ্চালনায় সকাল ১১ টায় শুরু হয়ে বিকাল ৫ টার দিকে শেষ হয় অনুষ্ঠান। এসময় জেলা উপজেলা বিভিন্ন ইউনিয়নের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর ৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেন, নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নবাসীর কাছে আলাদাভাবে প্রতিবছর ওই সভার মাধ্যমে সবার কথা শুনবেন, জবাব দেবেন।

সান নিউজ/টিআইএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা