সারাদেশ

সিরাজগঞ্জে তুলা কারখানায় আগুন, শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে তুলা কারখানায় আগুন লেগে জহুরুল ইসলাম তালুকদার (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি খোকসাবাড়ী ইউনিয়নের গুনেরগাতী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। এঘটনায় মোহাম্মদ হোসেন (৬৬) নামে আরো একজন শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২২ মার্চ ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের রাণীগ্রাম আনসার ক্যাম্প সংলগ্ন তুলা কারখানায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মো. শামীমুর রহমান। তিনি বলেন, নিহত ব্যক্তি আগুন নিভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে হাসপাতালে নিয়ে আসলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর আব্দুল হামিম জানান, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধাঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান আগুন লাগার ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সান নিউজ/আরকে/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা