সারাদেশ

সুনামগঞ্জে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ইবি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে সনাতন ধর্মালম্বীদের মন্দির-বাড়িতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদ। সোমবার (২২ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করে তারা। এসময় সুনামগঞ্জের হিন্দু পল্লীতে সদ্য হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা।

বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের সভাপতি ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ধনঞ্জয় কুমারের সভাপতিত্বে মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও শাখা ছাত্র মেত্রীর নেতাকর্মীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে তারা বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুরা একের পর এক নির্যাতনের শিকার হচ্ছে। এসব ঘটনায় বিচারের দাবিতে আন্দোলন গড়ে উঠলেও নির্দিষ্ট সময়ের পর সব থেমে যায়। আমরা চাই শাল্লার এই ঘটনা সংখ্যালঘু নির্যাতনের সর্বশেষ ঘটনা হোক। তাই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের সাথে ঘটনার পিছনে থাকা মাস্টারমাইন্ডদের খুঁজে বের করার জোর দাবি জানাচ্ছি।”


সান নিউজ/এএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা