সারাদেশ

তিস্তা চুক্তির দাবিতে ২৩০ কি.মি এলাকা জুড়ে কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, রংপুর : দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা অমিমাংসিত ইস্যু দেশের মানুষের প্রাণের দাবি তিস্তা চুক্তি সই, মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে আগামী বুধবার ২৪ মার্চ তিস্তার ২৩০ কিলোমিটার এলাকার দুই পাড়ের হাট-বাজার ও বন্দরে দোকানপাট বন্ধ রেখে ১০ মিনিট নিরবতা পালনের কর্মসূচি দিয়েছে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।

সোমবার ( ২২ মার্চ ) দুপুরে রংপুর মহানগরীর রাজা রামমোহন ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী। উপস্থিত সাধারণ সম্পাদক শাফিয়ার রহমান, স্ট্যান্ডিং কমিটির সদস্য ড. তুহিন ওয়াদুদ, ছাদেকুল ইসলাম, শফিকুল ইসলাম কানু, অধ্যক্ষ মোহাম্মদ আলী, নুরুজ্জামান খান, বখতিয়ার হোসেন শিশিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেই উদ্বোধন করতে হবে ‘তিস্তা নদীর সার্বিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার বিষয়ক মহাপরিকল্পনার কাজ। তিস্তা চুক্তি সই না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলনে বলা হয়, খরা-বন্যায় জর্জরিত উত্তরের ২ কোটি মানুষ এখন দিশেহারা।

তাদের বাঁচাতে তিস্তা চুক্তি সই এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সারা বছর পানির প্রবাহ ঠিক রাখা, ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বার্থ সংরক্ষণ, কৃষক সমবায় সমিতি ও এবং কৃষিভিত্তিক শিল্প কলকারখানা স্থাপন, তিস্তার শাখা-প্রশাখা ও উপ শাখার সঙ্গে আগের অবস্থায় সংযোগ স্থাপন এবং দখল ও দুষণমুক্ত করে নৌ-চলাচল চালুর ব্যবস্থা করতে হবে।

দাবি আদায়ে ১ লাখ মানুষের স্বাক্ষর সংবলিত দাবিনামা ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে হস্তান্তর করেন নেতৃবন্দ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা