সারাদেশ

লংগদুকে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

এম.কামাল উদ্দিন, রাঙামাটি : রাঙামাটির লংগদু উপজেলার প্রত্যন্ত দুর্গম করল্যাছড়ি বাজার সংলগ্ন সাঁকোর উপর ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। তারা জানান, এক দিকে সরু একটি সেতু অপর দিকে রয়েছে একটি বাঁশের সাঁকো। যদিও সরু সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি বাঁশের সাঁকোর উপর একটি ব্রিজ নির্মাণ করা হলে তিন গ্রামের মানুষ যোগাযোগ ব্যবস্থা ভালো হবে।

স্থানীয়রা জানান, বাজারের পাশে যে বাঁশের সাঁকোটি রয়েছে সে সাঁকো অত্যন্ত বিপদ জনক। বর্ষাকালে নিদারুন কষ্ট হয় পথচারিদের। বাজারে আসা লোকজন তাদের মালামাল নিয়ে পারাপার হতে অনেক কষ্ট পোহাতে হচ্ছে। আবার অনেকে সাঁকোটি পারাপারের সময় পড়ে গিয়ে পঙ্গুত্ব বরণ করছে। সাঁকো পাড় হতে গিয়ে মারা যায় এক শিশু। তাই সাঁকোর উপর ব্রীজ নির্মাণ করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। এই ব্রীজটি নির্মাণ করা হলে করল্যাছড়ি বাজারের ব্যবসা-বাণিজ্যের আরো উন্নতি হবে এবং লোকজন সহজে মালামাল নিয়ে বাজারে আসতে পারবে।

স্থানীয় ব্যবসায়ি আবু সালাম জানান, অবহেলিত একটি জনপথ করল্যাছড়ি ইউনিয়ন। এই ইউনিয়নে সবসময় সম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে। আমরা যারা পাহাড়ি বাঙালি এখানে বসবাস করছি সবাই সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলাফেরা করছি। কেউ কারও বিরোধীতা করছে না। পাহাড়ি বাঙালি সকলের একটাই দাবি বাজারের পাশে সাঁকোটির উপর একটি ব্রীজ নির্মাণ করা হউক। ব্রীজটি হলে ৩-৪ গ্রামের লোকজন সহজেই বাজারে যাতায়াত করতে পারবে। এতে করে ওই সব এলাকার উন্নয়ন ও উন্নতি হবে। বাজারে পায়ে হেটে আসা পাহাড়ি বাঙালিদের দূরাবস্থার লাঘব হবে।

আলুটিলাবাসী বলেন, করল্যাছড়ি বাজার সংলগ্ন যে সাঁকোটি রয়েছে সেটির উপর একটি ব্রীজ নির্মাণ করার জন্য স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সরকারের কাছে বারবার দাবি জানিয়ে আসছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, কেউ আমাদের কথা রাখছে না। দলীয় অনেক লোকজন সরেজমিনে এসে দেখে গেছে বাঁশের সাঁকোটি। অনেকে প্রতিশ্রুতি দিয়ে তা এখন পর্যন্ত রক্ষা করতে পারেনি। এছাড়াও রাস্তা ঘাটের বেহালদশা। যা সকলেই দেখে ও জানে।

করল্যাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা বলেন, করল্যাছড়ি ইউনিয়ন আয়তনে অনেক বড় এবং লোক সংখ্যা পাহাড়ি বাঙালি মিলে প্রায় ১৫হাজার। এলাকার মানুষ বেশীর ভাগই কৃষির উপর নির্ভরশীল। সমতলের ন্যায় বিস্তৃত্ব এই এলাকাটি।

কিন্তু যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে তেমন উন্নত হয়নি করল্যাছড়ি ইউনিয়ন। তবে প্রচুর সম্ভাবনাময় উন্নয়ন ও উন্নতি করার মত অনেক কিছু রয়েছে। প্রয়োজন শুধু উন্নত যোগাযোগ ব্যবস্থা। এই ইউনিয়নে মান্দাতা আমলের চিকন চিকন ৪-৫টি সরু ব্রীজ রয়েছে, যা বর্তমানে চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে। এছাড়াও লংগদু সদর উপজেলার সাথে করল্যাছড়ির যোগাযোগের রাস্তা ঘাট তেমন নেই বললেই চলে। তাই করল্যাছড়ি বাজার সংলগ্ন বাঁশের সাঁকোটির উপর একটি ব্রীজ নির্মাণ সময়ের দাবি হয়ে পড়েছে। এব্রীজটি নির্মাণে বহুবার উপজেলা মাসিক মিটিং এ বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওয়াদা দেওয়ার পরও ব্রীজ নির্মাণে আলোর মূখ দেখা যাচ্ছে না। তাই আবারও এলাকাবাসীর দাবি যথাযথ কর্তৃপক্ষ তাদের এই যোগাযোগের একমাত্র সাঁকোটির ওপর ব্রীজ নির্মাণ করে ৪-৫টি গ্রামের মানুষের যাতায়াতের পথকে সুগম করার ব্যবস্থা করবে।

সান নিউজ/কেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা