সারাদেশ

সেরা মৌসুমি বাগানী প্রতিযোগিতায় প্রথম ফারজানা হক

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : গ্রিন ড্রিম বাংলাদেশের আয়োজনে সেরা মৌসুমি বাগানী প্রতিযোগিতায় বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করলেন সিরাজগঞ্জের মেয়ে ফারজানা হক কলি। ফারজানা হক কলি সিরাজগঞ্জ পৌর শহরের চররায়পুর গ্রামের এডভোকেট কায়সার আহম্মেদের স্ত্রী এবং মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারি শিক্ষক।

রোববার (২১ মার্চ ) সকাল ১১ টার দিকে রাজশাহী গভঃ ল্যাবরেটরী হাই স্কুলে দিনব্যাপী উদ্ভিদ প্রেমী গ্রিন ড্রিম বাংলাদেশের মিলনমেলায় ফারজানা হককে সম্মাননা স্মারক তুলেদেন রাজশাহী সামাজিক বন বিভাগের সহকা‌রি বন সংরক্ষক মোঃ মে‌হেদীজামান।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা শিক্ষা অফিসার মোহাম্মাদ নাসির উদ্দীন। রাজশাহী গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক নাজনীন আহমেদ, রাজশাহী ৫নং হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। গ্রিন ড্রিম বাংলাদেশের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম ও সদস্য আমিনুল করিম।

সান নিউজ/আরকে/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা