সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সাইকেল র‌্যালী

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে জাতীয় পতাকা সম্বলিত সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত র‌্যালীতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪'শ শিক্ষার্থী। রোববার (২১ মার্চ ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির-উজ-জামান, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরসহ অন্যান্যরা।

জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে র‌্যালীটি কোট চত্বর, ফুড অফিস মোড়, ওয়ালটন মোড়, বড় ইন্দাড়া মোড়, নিমতলা, শান্তিমোড়, শিবতলা, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু হয়ে বারোঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে গিয়ে শেষ হয়। র‌্যালীতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দপ্তরের প্রায় ৪'শ শিক্ষার্থী অংশ নেয়।

সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা