সারাদেশ

নাটোরে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনে টাকা নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড (নেসকো) স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন করতে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। আর মিটার স্থাপনের কাজে কর্মীরা গ্রাহকদের কাছ থেকে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।

অথচ বিনামূল্যে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন করার কথা ছিল। শহরের লালবাজার এলাকার আকরাম আলী ফন্টে জানান, তার বাসায় নেসকোর কর্মী স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন করে। এরপর স্থাপন শেষে তারা ২০০ টাকা দাবি করে। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানাই। পরে তর্কবিতর্ক করে তারা চলে যায়।

একই এলাকার লক্ষীকান্ত সান্যাল এর বাড়িতে মিটার স্থাপন করে তারা। এরপর টাকা দাবি করলে ২০০টাকা দিয়ে নিষ্পত্তি করে বিষয়টি। একই এলাকার ফজলুর রহমানের তিনটি মিটার লাগিয়ে ২০০ টাকা, প্রদীপ সাহার কাছ থেকে ৩০০টাকা করে আদায় করে মিটার স্থাপনকারীরা।

নেসকোর সাধারণ গ্রাহকদের পক্ষে নেতৃত্বে দেওয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল বলেন, নেসকো গ্রাহকদের বাড়িতে ফ্রি বা বিনামূল্যে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন করবে। কিন্তু আমরা গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পাচ্ছি। কেউ টাকা নিলে তাদের বিরুদ্ধে আবারও আন্দোলনে নামবো আমরা।

নেসকোর প্রিপেইড মিটার স্থাপন প্রকল্পের পরিচালক মাহাবুবুল আলম বলেন, স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনের সময় কোন টাকা নেওয়ার নিয়ম নেই। কেউ নিয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ সরকার গ্রাহকদের বাসা বাড়িতে মিটার বিনামুল্যে স্থাপন করে দিচ্ছে। এছাড়া মিটার স্থাপনে ঠিকাদার নিয়োগ করা হয়েছে এখানে টাকা নেওয়ার কোন সুযোগ নেই।

সান নিউজ/এসএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা