সারাদেশ

খুলনায় করোনা নিয়ে বিশেষ জনসচেতনতামূলক কার্যক্রম

নিজস্ব প্রতিনিধি, খুলনা : কোভিভ-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ শ্লোগানকে সামনে রেখে বিশেষ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

রোববার ( ২১ মার্চ) দুপুরে নগরীর শিববাড়ি মোড়ে পথচারীদের মুখে মাস্ক এবং ফেসশিল্ড পরিয়ে দেওয়া-সহ সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গাড়িতে স্টীকার লাগিয়ে দেন কেএমপির কমিশনার জনাব মোঃ মাসুদুর রহমান ভুঞা।

এসময় কেএমপি কমিশনার যাত্রী, চালক, হেলপার সহ সকল নগরবাসীকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেন। এছাড়াও, কেএমপি ৮ টি থানার বিভিন্ন স্থানে একযোগে এ জনসচেতনতামূলক কার্যক্রম পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা), ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম ও খুলনা মহানগর কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি ডাঃ একেএম কামরুল ইসলাম সহ কেএমপির উধ্বর্তন পুলিশ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কাউন্সিলরসহ রাজনৈতিক ব্যক্তিত্ব, নারী নেত্রীবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা