ছবি : সংগৃহিত
পরিবেশ

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় মহড়া

ভোলা প্রতিনিধি : ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় দ্বীপ জেলা ভোলায় উপকূলের মানুষকে সচেতন করার লক্ষ্য নিয়ে ভোলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি মূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ‘মোখা’ মোকাবিলায় ১০ নির্দেশনা

বুধবার (১০ মে) বিকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তির হাট মেঘনা নদীর পাড়ে এই মহড়া আয়োজন করেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)।

ঘূর্ণিঝড়,প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতিতে মোকাবেলায় জনসম্পৃক্ততা বাড়াতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটি মাঠ মহড়া আয়োজন করে। মে মাস দূর্যোগ প্রবণ সময়।

এই সময় উপকুলীয় অঞ্চলে দূর্যোগের ঘনঘটা। সেই মূহুর্তে ভোলার নদীর পাড়ে ঘূর্নিঝড় সতর্কীকরন মাঠ মহড়া আয়োজন করা হয়।

আরও পড়ুন : মাগুরায় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

আয়োজকরা জানান,সর্বস্তরের মানুষকে দুর্যোগ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ দুর্যোগের আগে, চলাকালীন ও পরবর্তী পর্যায় ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে প্রস্তুতি নিশ্চিতসহ জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য এই মহড়া স্থানীয়দের দুর্যোগ সম্পর্কে সচেতন করবে বলে জানান।

মাঠ মহড়ায় প্রধান অতিথি ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচী (সিপিপি) উপ-পরিচালক আব্দুর রশীদ।

আরও পড়ুন : ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

প্রধান অতিথির বক্তব্যে ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম বলেন, বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বাঁচতে হয়। প্রাকৃতিক দুর্যোগ হয়তো বন্ধ করা যাবে না, কিন্তু প্রত্যেক স্তরে সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।

এসময় তিনি আরো বলেন, উপকূলের দিকে ঘূর্ণিঝড় মোখা নামে একটি ঘূর্ণিঝড় এগিয়ে আসছে। তারই পূর্ব প্রস্তুতি হিসাবে সিপিপির উদ্যোগে দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হলো।

আরও পড়ুন : ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

এর মাধ্যমে স্থানীয় দুর্যোগ সম্পর্কে একটি ধারনা পেয়েছে। যে দুর্যোগ আসলে আমাদের কি করণীয় হওয়া উচিত। এই মহড়া অনেক কার্যকরী হবে যখন বাস্তবে দুর্যোগ আসার সাথে সাথে সবাই নিজেকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিবেন।

উপকুলীয় এলাকায় এই দুর্যোগ প্রবণ মাসে জনগণকে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোসহ দুর্যোগ পূর্বে, চলাকালীন ও পরবর্তী পর্যায় ব্যাক্তি পরিবার ও সামাজিক প্রস্তুতি সহ জান মালের ক্ষতি কমিয়ে আনার জন্য এ মহড়ার আয়োজন করা হয়। মহড়া শেষে মহড়ায় অংশ নেওয়াদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি।

সান নিউজ/এইচএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা