সারাদেশ

যথাযোগ্য মর্যাদায় নরসিংদীতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : “বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙ্গিন” এই শ্লোগানকে ধারণ করে নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে জয়বাংলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা কাউনাইন।

পরে পুলিশ বিভাগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এনামুল হক সাগর, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জেলা প্রশাসক ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান। পরে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্কুল কলেজের প্রতিনিধিগণ।

পরে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার উপ-পরিচালক ভূইয়া মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকির সভাপতিত্বে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক সাগর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী সরকারী কলেজের সাবেক কমান্ডার অধ্যাপক মোহাম্মদ আলী ও নরসিংদী জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. মশিউর রহমান মৃধাসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ।

সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা