সারাদেশ

টিউবওয়েলের পানিতে চেতনানাশক, অসুস্থ ১৪

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধায় টিউবওয়েলের পানি পান করে দুই পরিবারের গর্ভবতী নারী ও শিশুসহ ১৪ জন অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার রাতে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের রতবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। গত তিনদিন আগেও একই গ্রামে টিউবওয়েলের চেতনানাশকযুক্ত পানি পান করে এক পরিবারের ৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

কিন্তু কি কারণে টিউবওয়েল এর পানিতে চেতনানাশক ব্যবহার করছে দুর্বৃত্তরা তা স্পষ্ট করে জানাতে পারেনি স্থানীয়রা। তবে স্থানীয়দের অভিযোগ, চুরির উদ্দেশ্যেই এমন কাজ করছে চোরের দল। তারা আরও জানান, এই এলাকায় কয়েক দিনের ব্যবধানে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার নেপথ্যে জেলার অজ্ঞান পার্টির হাত রয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। পরপর এ ধরনের ঘটনা ঘটায় আতঙ্কিত জেলার সাধারণ মানুষ।

মঙ্গলবার রাতে খাবার খাওয়ার পর থেকেই রতবাজার গ্রামের ব্রিটিশ চন্দ্র দাসের পরিবারে ৬ জন এবং পার্শ্ববর্তী ফুল মিয়া হাজ্বীর বাড়িতে ৮ জন অচেতন হয়ে পরে। এসময় গুরুতর অসুস্থ হয়ে পরে দুই গর্ভবতী নারী ও শিশু। ভুক্তভোগীরা জানান, টিউবওয়েল এর পানি পান করার পর থেকে তারা অসুস্থতা বোধ করতে থাকে এবং সময় বাড়ার সাথে সাথে তাদের মাথা ব্যথা ও পরে বমি হয়। এরপর একে একে অজ্ঞান হয়ে যায়। অসুস্থ হওয়ার খবর শুনে স্থানীয় জনপ্রতিনিধি মিন্টু মেম্বার ডাক্তার ডেকে এনে প্রত্যেকের বাসায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন পরিষদ সদস্য মিন্টু মিয়া জানান, এ ধরনের ঘটনা এর আগেও কয়েক গ্রামে ঘটেছে। প্রশাসন এই অজ্ঞান পার্টির সঠিক তথ্য সংগ্রহ করতে পারলে এবং এ ধরনের ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিলে অজ্ঞান পার্টির তৎপরতা অনেকটা কমে যেতো। বর্তমানে এই অজ্ঞান পার্টির ভয়ে অনেকেই টিউবওয়েল এর পানি পান করা বন্ধ করে দিয়েছেন এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন।

সান নিউজ/এমএল/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা