সারাদেশ

খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক।

বুধবার (১৭ মার্চ) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংগঠনের পক্ষ থেকে ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমার নেতৃত্বে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানানো হয়। দিবসটি উপলক্ষ্যে অস্থায়ী কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।

এতে বঙ্গবন্ধুর দেশপ্রেম, জীবনধারা, দেশবাসীর প্রতি ভালোবাসার উদাহরণ তুলে ধরে বঙ্গবন্ধুর জন্ম না হলে আজকের এই বাংলাদেশ সৃষ্টি হতো না উল্লেখ্য করে মহান এই নেতার জন্য প্রার্থনা করেন।

সেই সাথে সকলকে মাতৃভুমি বাংলাদেশের প্রতি ভালোবাসা আর দায়িত্ব পালনে আরো আন্তরিক হওয়ার আহবান জানান সংগঠনের নেতারা।


সান নিউজ/এএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা