ছবি: সংগৃহীত
সারাদেশ

ভোলায় বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী পালিত 

ভোলা প্রতিনিধি: ভোলায় যথাযোগ্য মর্যাদাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন: পুনাকের আয়োজনে জাতীয় শিশু দিবস পালিত

রোববার (১৭ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান, জেলা পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, ভোলা জেলা আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান। এ সময় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হন ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

আরও পড়ুন: পঞ্চগড়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

এ সময় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন- ভোলা জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, জেলা সিভিল সার্জন শফিকুজ্জামান ও ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

বক্তারা বাংলাদেশের ইতিহাসের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুন: ভূঞাপুরে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন পালিত

বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন উল্লেখ্য করে আগামীর উন্নত বাংলাদেশ গড়ার অংশীদার হতে বঙ্গবন্ধুর জীবনী থেকে শিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা