সারাদেশ

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি, সাভার: সাভারের আশুলিয়ায় শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার আব্বাসিয়া মার্কেটের পিছনে শ্রমিক কলোনিতে আগুনের সূত্রপাত ঘটে।

বসবাসরত শ্রমিকরা জানান, সকালে হঠাৎ করেই একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপরে বাকি কক্ষে আগুন ছড়িয়ে পড়েছে। এসময় দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়েছে। তবে শ্রমিকদের বসবাসরত ২০ থেকে ৩০টির মতে ঘরে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তার পরিমাণ নির্দিষ্ট করতে পারেনি তিনি।

সান নিউজ/এলএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা