সারাদেশ

খাগড়াছড়িতে জন্মশতবার্ষিকী ও শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ )সকালে বিশেষ প্রার্থনা,কোক কাটা,জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বর্ণাঢ্য র‌্যালী ও টাউনহলস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

বাংলাদেশ শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির নেতৃত্বে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন কেক কাটেন। এতে সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা,জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু,খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও দলের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী,মংক্যচিং চৌধুরী,কল্যাণ মিত্র বড়ুয়া এতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা দিদারুল আলম দিদার, এমএ জব্বার,এড. আশুতোষ চাকমা,পার্থ ত্রিপুরা জুয়েল,নিলোৎপল খীসা, জুয়েল চাকমা খোকনেশ্বর ত্রিপুরা,জেলা যুবলীগ নেতা ইসমাইল হোসেন,মহিলা আওয়ামীলীগ নেত্রী শাহিনা আক্তার,শতরূপা চাকমা,যুব মহিলা আওয়ামীলীগ নেত্রী ফারজানা আজম, জেলা ছাত্রলীগ সভাপতি উবিক মোহন ত্রিপুরাসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা করে সংগঠনটি।

এছাড়াও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আলাদা আলাদা ভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান,পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা,খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপুসহ সদস্যরা, খাগড়াছড়ি পৌরসভা মেয়র নির্মলেন্দু চৌধুরী, পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিকসহ বিভিন্ন সংগঠন।

সান নিউজ/আল-মামুন/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা