সারাদেশ

টঙ্গীতে বৈদ্যুতিক টাওয়ার ভেঙে ২ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় বৈদ্যুতিক টাওয়ার ভেঙে পড়ে ২ শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ মার্চ ) বিকেল ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন স্পিড ওয়াল সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা শ্রমিকরা হলেন—সোহাগ সরকার (২৫) ও সুমন (৪৫)। জামালপুর সদর উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকায় তাদের বাড়ি।

টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক শেখ সজল হোসেন জানান, স্টিলের একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে ২ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ করে টাওয়ারটি গোড়া থেকে বাঁকা হয়ে মাটিতে পড়ে যায়। ঘটনাস্থলে শ্রমিক সোহাগ সরকার টাওয়ারের নিচে চাপা পড়ে নিহত হন।

তিনি আরও জানান, এ ঘটনায় আহত সুমনকে প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। মেসার্স নেটওয়ার্ক কোম্পানির ঠিকাদার সেকান্দার আলীর তত্ত্বাবধানে বৈদ্যুতিক টাওয়ারটি অপসারণের কাজ চলছিল বলে জানান তিনি।

উপপরিদর্শক জানান, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা