সারাদেশ

দালালে ভরপুর বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্স, অতিষ্ঠ রোগীরা

রেজাউল করিম, সিরাজগঞ্জ: ডাক্তারের চেম্বার থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমন কোন জায়গা নেই যেখানে দালাল চক্রের আনাগোনা নেই। যেন দালালে ভরপুর হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স। এমন চিত্র দেখতে দেখতে অভ্যস্ত হয়েছেন বলে জানিয়েছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীরা।

মঙ্গলবার (১৬ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে কয়েকজন কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তাদের রুমের সামনে দালান চক্রের সদস্যরা
ঘুরাফেরা করছে। রোগীরা ডাক্তারের রুম থেকে বের হলেই তাদের হাতে থাকা ব্যবস্থা পত্র নিয়ে টানাটানি শুরু করে দালাল চক্রের সদস্যরা।

এমন চিত্রে দেখে নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী জানায়, আমি অসুস্থ থাকার কারণে ঘন ঘন ডাক্তার দেখাতে হয়। কিন্তু এই হাসপাতাল দালাল মুক্ত কবে হবে। এদের জ্বালায় আর বাঁচি না। সব সময় পিছনে লেগে থাকে। শুধু আমার নয় প্রতিটি রোগীকে তারা জ্বালায়। ডাক্তারদের সাথে এদের যোগসাজশ রয়েছে মনে হয়। তা না হলে কিভাবে এরা কি করে বলতে পারে আপনি যদি আমাদের ডায়াগনস্টিক সেন্টার থেকে ব্যবস্থাপত্রে দেওয়া পরীক্ষা না করান তাহলে কিন্তু স্যার পরীক্ষা কাগজ দেখবে না। পরে কিন্তু আপনি বিপদে পরে যাবেন। কি আর করার থাকে বলেন, তখন বাধ্য হয়েই তাদের কাছ থেকে পরীক্ষা নিরীক্ষা করাতে হয়।

আরেকজন রোগী বলেন, আপনারা এই হাসপাতালটাকে দালাল মুক্ত করতে পারবেন না। অনেক দেখেছি। কোন কাজ হয় না। আগে এদের হাসপাতালের আঙ্গিনায় দেখলে খারাপ লাগলেও এখন দেখতে দেখতে অভ্যস্ত হয়েছি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মোফাখখারুল ইসলাম এই প্রতিবেদককে জানান, আমাদের লোকবল সংকট রয়েছে। তাই ৪ জন ছেলেকে ডাক্তারদের রোগীর সিরিয়াল ঠিক রাখার জন্য রাখা হয়েছে। তবে কোন রোগী যদি এদের বিরুদ্ধে অভিযোগ দেয় তবে তাদেরকে সরিয়ে দেওয়া হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা