ছবি: সংগৃহীত
বাণিজ্য

সবজির চড়া দামে হতাশ ক্রেতারা 

নিজস্ব প্রতিবেদক: শীতকালে সাধারণত বাজারে লাউ, মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, দেশি পেঁয়াজ, ভারতীয় পেঁয়াজ, বেগুন, মূলা, লালশাক, পালংশাক, পটোল, ঢেড়স, বরবটি, ঝিঙা, পেঁপে, আলু, করলা, কচু, শসাসহ বিভিন্ন ধরনের সবজিতে ভরপুর থাকে।

আরও পড়ুন: ১৫ দিনেও কার্যকর হয়নি নির্ধারিত দাম

আগাম বেশ কিছু শীতকালীন সবজি এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে। এর মধ্যে হাতে গোনা কিছু সবজির দাম নাগালের মধ্যে থাকলেও বাকিগুলার দাম আকাশ ছোঁয়া।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখনো পর্যাপ্ত সবজি আসেনি। তাই দাম তুলনামূলক বেশি। শীত আসার সাথে সাথে এসবের দাম আবার কমে আসবে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বাড্ডা, রামপুরা এলাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে, চায়না গাজর ১৪০ টাকা, মূলা ৬০ থেকে ৭০ টাকা দরে।

আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যে যক্ষ্মা নির্মূল হবে

প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপির দাম ৬০ টাকা। প্রতি কেজি গোল বেগুন ১০০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, করলা ৮০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, ঝিঙে ৬০ টাকা, ধুন্দল ৬০ টাকা, কচুরমুখি ৯০ টাকা এবং কচুর লতি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

প্রতি পিস চাল কুমড়া ৬০ টাকা ও লাউ ৭০ টাকায় বিক্রি হচ্ছে, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এ সময় বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী মাহমুদুল হাসান বলেন, আজকে বাজারে সবকিছুরই দাম বেশি মনে হচ্ছে। মূলার কেজি ৬০ টাকা, যা সাধারণত ৩০-৪০ টাকার মধ্যে থাকে। এছাড়া ঢেঁড়শের কেজিও ৬০ টাকা। গত ২ দিন আগেও ছিল ৪০ টাকা।

আরও পড়ুন: ঢাকা বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর

বাজারে কোনো পণ্যের দামেই নিয়ন্ত্রণ নেই। নিজেদের ইচ্ছে মতো যখন ইচ্ছে দাম বাড়িয়ে নিচ্ছে ব্যবসায়ীরা। আমি মনে করি, এটা সরকারের বড় ব্যর্থতা। বাজারে শিম এসেছে আরও দুই সপ্তাহ আগে। তারপরও দাম ২০০ টাকা কেজি।

আরেক ক্রেতা রোকেয়া আক্তার বলেন, বাজারে জিনিসপত্রের এতো দাম। সাধারণ মানুষের কেনা মতোর অবস্থা নেই। যে সবজিরই দাম জিজ্ঞেস করি, ৫০-৬০ টাকার নিচে কিছুই নেই। বাজারে এসে হতাশ হয়ে ফিরে যেতে হয়।

আরও পড়ুন: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মাছ-মাংস কেনার তো অবস্থা নেই। ভর্তা-ভাত, সবজি খেয়ে থাকবো, তারও অবস্থা নেই। আমরা গরীব মানুষ। কতোটা বিপদে আছি বলে বোঝানোর ভাষা নেই।

সবজির দাম নিয়ে রামপুরা বাজারের সবজি বিক্রেতা নুরুজ্জামান বাবু জানান, শীতের সবজি বাজারে এলেও চাহিদা তুলনায় পরিমাণ কম। আমরা চাহিদা মতো আড়ত থেকে কিনতে পারছি না। তাই বাধ্য হয়ে একটু বেশি দামে বিক্রি করতে হয়।

দাম বেশি হওয়ার আরেকটি কারণ, সার-কীটনাশকের দাম অনেক বেশি। সেই সাথে মজুরির দামও বেড়েছে। সব মিলিয়ে কৃষক পর্যায়েই দাম কিছুটা বেশি। সেটা আবার বিভিন্ন হাত ঘুরে আমাদের কাছে আসে। তাই স্বাভাবিকভাবেই দাম বেশি হওয়ার কথা।

আরও পড়ুন: খালেদা জিয়ার চিকিৎসার মতামত রোববার

আরেক বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, এবার আগাম সবজির চাষ হয়েছে। তাই বাজারেও দ্রুত চলে এসেছে। বেশ কিছুদিন ধরে বাজারে সবজির দাম বেশি। এর কারণ, এখনো আসলে শীতকালীন সবজির মৌসুম পুরোপুরি আসেনি। এ কারণে দাম বেশি।

তিনি বলেন, বাজারে ফুলকপি-বাঁধাকপি থাকলেও সাইজ অনেক ছোট। শীতের একেকটা কপি যেখানে দুই থেকে আড়াই কেজি হয়, সেখানে এখন সর্বোচ্চ ৩০০-৪০০ গ্রাম হচ্ছে। মূলত শীতকাল আসার আগে সবজির দাম বাড়তিই থাকে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর চিন্তা ছিল যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ার

কারওয়ান বাজারসহ অন্যান্য সব পাইকারি বাজারে সব ধরনের সবজিই প্রতি পাল্লায় দাম বেড়েছে। তাই আমাদের কেনার খরচ আগের চেয়ে বেশি লাগছে।

এছাড়া পরিবহন, শ্রমিক খরচ, রাস্তা খরচ, যেখানে দোকান বসাচ্ছি তার খরচ সব মিলিয়ে খুচরা বাজারে সবজির দাম বাড়তি যাচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা