সারাদেশ

চট্টগ্রামে স্ত্রীকে কেরোসিন দিয়ে পুড়িয়ে মারলো স্বামী

চট্টগ্রাম ব্যূরো : চট্টগ্রামের ফটিকছড়িতে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে মারলো পাষণ্ড স্বামী। হতভাগ্য স্ত্রীর নাম ফাতেমা বেগম (২৩) তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার (১৬ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে মারা যান তিনি। নিহত ফাতেমার দুই কন্যা সন্তান রয়েছে।

এর আগে রোববার (১৩ মার্চ) রাতে উপজেলার বাগানবাজারে স্বামীর দেরিতে বাড়ি ফেরা নিয়ে স্ত্রী ফাতেমার সাথে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী ইমাম হোসেন ফাতেমার শরীরে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এতে ফাতেমার মুখমণ্ডলসহ প্রায় ৭৫ শতাংশ অঙ্গ পুড়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরবর্তীতে ঢাকা শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ ঘটনায় ১৪ মার্চ ফাতেমার পিতা আব্দুল গফুর বাদী হয়ে ফটিবছড়ির ভুজপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওইদিনই অভিযুক্ত ইমাম হোসেন ও তার পিতা আবুল কাশেমকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগে থাকতো। ফাতেমা দুই কন্যা সন্তান জন্ম দেওয়ায় শ্বশুর বাড়ির লোকজন তাকে প্রায়ই কটুক্তি করতো। এটি নিয়ে বেশ কয়েকবার সালিশও হয়েছিল।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল্লাহ বলেন, ‘স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ওই মহিলার মৃত্যু হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত ইমাম হোসেন ও তার পিতা আবুল কাশেমকে গ্রেপ্তার করে হাজতে পাঠানো হয়েছে।’

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা