সারাদেশ

‘মুজিববর্ষে ২ লাখ যুবককে বিনা জামানতে ঋণ দেওয়া হবে’

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এমপি বলেছেন মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশের ২ লাখ যুবককে ৫ লাখ টাকা করে বিনা জামানতে ঋণ দেয়া হবে। ইতোমধ্যে ২ লাখ ৪৭ হাজার যুবককে ঋণ দেয়া হয়েছে। ৬২ লাখ যুবককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবকদেরকে সর্বোচ্চ ২লাখ টাকা করে ঋণ দেয়ার নিয়ম করেছেন।

রোববার ( ১৪ মার্চ ) সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদের সহযোগিতায় জেলা প্রশাসকের আত্মকাননে আয়োজিত যুব উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, মহাপরিচালক আজহারুল ইসলাম খান, শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দিদারুল ইসলাম। সভা পরিচালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন।

তিনি আরও বলেন, পদ্মাসেতু হলে যেকোন জেলার চেয়ে উন্নত জেলা হবে শরীয়তপুর। যেটা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শরীয়তপুরে যুব কমপ্লেক্স করা হবে, ৬টি উপজেলায় মিনি স্টেডিয়াম করা হবে। ইনডোর স্টেডিয়াম করা হবে। জিমনেশিয়াম স্টেডিয়াম করা হবে। এসব কাজের জন্য শরীয়তপুরকে অগ্রাধিকার দেয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, কৃষি প্রধান শরীয়তপুরের উৎপাদিত পণ্য সংরক্ষণের জন্য মুজিব বর্ষে এগ্রো প্রসেসিং প্লান ও মাছের জন্য প্রসেসিং প্লান করবো। এ জেলাকে এ প্লানে অগ্রাধিকার দেয়া হবে। এ ছাড়া বাংলাদেশের ৪০টি জেলায় বেকারত্ব দুরীকরণের জন্য সরকারীভাবে ৪০ হাজার যানবাহন চালু করা হবে। এজন্য দক্ষ চালক তৈরী করতে যুবকদেরকে প্রশিক্ষণ দেয়া হবে।

সান নিউজ/এএএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা