সারাদেশ

ফরিদপুরের জাহাপুর উচ্চ বিদ্যালয়ের জমি নিয়ে অপপ্রচারে নিন্দা

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের মধুখালি উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর উচ্চ বিদ্যালয়ের ক্রয়কৃত সম্পত্তি নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার (১১মার্চ ) বেলা ১২টার দিকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ওই সংবাদ সম্মেলনে জাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জমিদাতা মরহুম এজাহার উদ্দিন মুন্সির পৌত্র মো. হাবিবুর রহমান মুন্সি বলেন, তার দাদা এজাহার উদ্দিন মুন্সি এই স্কুল প্রতিষ্ঠার জন্য ১৯৭২ সালে তার ও তার স্ত্রীর নামে থাকা ২ একর ৯ শতাংশ জমি দান করেন।

এছাড়া বাগানের বাঁশবাড়ির ইট দিয়ে তিনি এলাকাবাসীর সহায়তায় স্কুলটি প্রতিষ্ঠিত করে যান। সেসময়ে স্কুলের স্বার্থে একই এলাকার মরহুম মহিউদ্দিন নামে একজনের নিকট হতে ৯৮ শতাংশ জমি ক্রয় করা হয়।

সংবাদ সম্মেলনে হাজী কোরবান আলী বিশ্বাস নামে স্কুল পরিচালনা কমিটির একজন প্রতিষ্ঠাকালীন সদস্য বলেন, টাকার যোগান না হওয়ায় আমরা লটারীর আয়োজন করে দুই দফায় স্কুলের জমি কেনার জন্য টাকা সংগ্রহ করি। এরপর ১১ হাজার টাকার বিনিময়ে মহিউদ্দিন আহমেদের নিকট হতে স্কুলের জন্য ১১ হাজার টাকার বিনিময়ে ওই জমি কিনি। তবে জমি রেজিষ্ট্রির খরচ কমানোর জন্য ওই জমির দানকৃত দলিল দেখানো হয়।

বর্তমানে একটি পক্ষ বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং দীর্ঘ বছরেও জমিদাতার নাম দাতা সদস্য হিসেবে উল্লেখ করা হয়নি বলে অপপ্রচার করছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, যদি প্রকৃতই মহিউদ্দিন আহমেদ জমি দান করতেন তবে তখনই কেনো তাঁর নাম দাতা সদস্য করা হলোনা। কেনো তার মৃত্যুর পর বিষয়টি তোলা হচ্ছে।

সংবাদ সম্মেলনে জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোল্যা মো. ইসহাক হোসেন, প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ, ইউপি সদস্য মো. আলী আকবর বিশ্বাস, ইউপি সদস্য শিবানন্দ বিশ্বাস, স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি আ. জব্বার মোল্যা, আলী আকবর মোল্যা, আজাদ রহমান টিক্কা, কেরামত আলী মোল্যা, সুলতান আহমেদ, হাজী কোরবান আলী বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ বলেন, জমি দাতা হিসেবে মরহুম মহিউদ্দিন আহমেদের নামভুক্তির জন্য কেউ লিখিত বা মৌখিক কোন আবেদন করেনি। স্থানীয়রা জানান, একটি পক্ষ স্কুলের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

সান নিউজ/বিডি/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা