সারাদেশ

সামাদ চৌধুরীর মৃত্যু: কাঁদছে মানুষ কাঁদছে জনপদ  

এনামুল কবীর, সিলেট : কান্নাটা শুরু হয়েছিল আগেই। শঙ্কা আর হতাশার কান্না। তিনি সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি- এমন খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন গোটা নির্বাচনী এলাকার সাধারণ মানুষ। আর দলীয় নেতাকর্মীদের কথাতো বলাই বাহুল্য। এখন আর সেই উদ্বেগ উৎকন্ঠা পরিণত হয়েছে শোকে।

সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে শোকে পাথর তার নির্বাচনী এলাকাসহ বৃহত্তর সিলেটের মানুষ। এমন কি কেউ কেউ কাঁদছেন রীতিমতো হাউমাউ করে।

ফেঞ্চুগঞ্জ-দক্ষিণ সুরমা ও বালাগঞ্জের একাংশ নিয়ে সিলেট-৩ সংসদীয় আসন। এই আসনের হ্যাট্রিক সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। উন্নয়নের অনেক বড়বড় প্রকল্প বাস্তবায়ন হয়েছে তার হাত ধরে। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তার সহযোগিতার দ্বার সবসময় উন্মুক্তই ছিল।

আর তাই তাঁর মৃত্যুতে শোকে পাথর সর্বস্তরের জনগন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন টিভি চ্যানেলগুলোতে কথা বলতে গিয়ে অনেক ভক্ত অনুরাগীকে হাউমাউ করে কাঁদতে দেখা গেছে।
তাছাড়া তারঁ মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার সাথে সাথে দলে দলে মানুষ ছুটতে থাকেন ফেঞ্চুগেঞ্জর নুরপুরে, তাঁর বাড়িতে। শুধু স্থানীয়রাই নয়, ছুটে যাচ্ছেন সিলেট শহর থেকেও। প্রিয় এই মানুষটার স্মৃতি হাতড়ে বেড়াতে বেড়াতে কাঁদছেন তারা।

দক্ষিণ সুরমার নুরজাহান মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস সম্পর্কে বলতে গিয়ে কেঁদে ফেলেন। তিনি বলেন, তার সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় অনেক মৃতপ্রায় প্রতিষ্ঠানও শুধু সজিবই হয়নি, বরং মহীরুহে পরিণত হয়েছে। এই মানুষটাকে হারিয়ে আমরা আজ দিশাহারা।

তিনি বলেন, এলাকায় এসে যে ক’দিন থাকতেন সে ক’দিন স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে ব্যয় করতেন। গরীব-দুখির কল্যাণে কাজ করতেন। কাজের ব্যাপারে কখনো তাকে ক্লান্ত মনে হয়নি।

এমন একজন জনপ্রিয় জনপ্রতিনিধির অসুস্থতার খবর পেয়ে বুধবার পুরো নির্বাচনী এলাকাজুড়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে।

দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। এছাড়া সিলেট মহানগর শ্রমিকলীগ, লালাবাজারে ভক্ত অনুরাগী, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে তার সুস্থতা কামনা করেছেন।

তিনি মাহমুদ উস সামাদ ও ফারজানা চৌধুরী গার্লস স্কুলের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরাও তাদের অনুভূতি প্রকাশ করেছেন কাঁদতে কাঁদতে। তারা জানান, তিনি সন্তানের মতোই তাদের স্নেহ করতেন। সবসময় তাদের খোঁজখবর নিতেন। তিনি শিক্ষকদের অত্যন্ত মর্যাদা দিতেন। বলতেন, তারা হলেন জাতির গড়ার কারিগর।

ফেঞ্চুগঞ্জ-দক্ষিণ সুরমা ও বালাগঞ্জের সচেতন মানুষ জানান, শুধু শিক্ষক বা দলীয় নেতাকর্মীদের জন্যই নয়, সামাদ চৌধুরী কয়েসের দ্বার আমীর ফকিরসহ সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত ছিল। সবার ভালোবাসার পাত্র ছিলেন তিনি। তার শোকে আজ শোকাহত জনপদ কাঁদছে, কাঁদছে সাধারণ মানুষ।

সান নিউজ/ইকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা